মহালছড়িতে নবাগত জোন অধিনায়ককে সংবর্ধনা দিল শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়

মহালছড়িতে নবাগত জোন অধিনায়ককে সংবর্ধনা দিল শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়

মহালছড়িতে নবাগত জোন অধিনায়ককে সংবর্ধনা দিল শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়িতে সেনাবাহিনীর মহালছড়ি জোনের নবাগত জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আল-জাবির আসিফকে সংবর্ধনা দিয়েছে স্থানীয় শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

মহালছড়িতে নবাগত জোন অধিনায়ককে সংবর্ধনা দিল শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়

শুরুতেই অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

পরে শিক্ষার্থীদের পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

প্রধান অতিথির বক্তব্যে লেঃ কর্নেল মোঃ আল-জাবির আসিফ বলেন, পাহাড়ি অঞ্চলে শিক্ষা বিস্তার ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

মহালছড়িতে নবাগত জোন অধিনায়ককে সংবর্ধনা দিল শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়

তিনি শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়কে সম্প্রীতির একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে উল্লেখ করে বলেন, এ প্রতিষ্ঠান শুধু শিক্ষার আলো ছড়াচ্ছে না, বরং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য গড়ে তুলছে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, পড়ালেখার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের গড়ে তুলতে হবে। একইসঙ্গে ভবিষ্যতে শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এ সময় বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী এবং ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, মেডেল ও পুরস্কার বিতরণ করা হয়।

মহালছড়িতে নবাগত জোন অধিনায়ককে সংবর্ধনা দিল শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়

শিক্ষকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের উৎসাহিত করে এবং তাদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলে শিক্ষা ও সামাজিক সম্প্রীতি জোরদারে এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *