মোনাকোতে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার সম্মেলনে বাংলাদেশ নৌবাহিনীর সক্রিয় অংশগ্রহণ

মোনাকোতে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার সম্মেলনে বাংলাদেশ নৌবাহিনীর সক্রিয় অংশগ্রহণ

মোনাকোতে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার সম্মেলনে বাংলাদেশ নৌবাহিনীর সক্রিয় অংশগ্রহণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মোনাকোতে অনুষ্ঠিত International Hydrographic Organization-এর ৪র্থ সম্মেলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে বাংলাদেশ নৌবাহিনী। ১৯ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত আয়োজিত এ সম্মেলনে ন্যাশনাল হাইড্রোগ্রাফিক কমিটি এবং নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের চেয়ারম্যান, সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেয়।

সম্মেলনে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার শীর্ষ পদসমূহের নির্বাচন প্রক্রিয়াতেও বাংলাদেশ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। সংশ্লিষ্টরা বলছেন, এ অংশগ্রহণ আন্তর্জাতিক সামুদ্রিক ব্যবস্থাপনা ও হাইড্রোগ্রাফিক উন্নয়নে বাংলাদেশের ক্রমবর্ধমান ভূমিকার প্রতিফলন।

প্রতি তিন বছর অন্তর অনুষ্ঠিত এই সম্মেলন আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক কার্যক্রমে কৌশলগত দিকনির্দেশনা নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত। এবারের অধিবেশনে নটিক্যাল চার্ট প্রণয়নের আন্তর্জাতিক মানোন্নয়ন, ডিজিটাল রূপান্তর ত্বরান্বিতকরণ এবং সামুদ্রিক নিরাপত্তা কাঠামো জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে পরবর্তী প্রজন্মের হাইড্রোগ্রাফিক মানদণ্ড, এস-১০০ ফ্রেমওয়ার্ক বাস্তবায়ন এবং স্বয়ংক্রিয় জরিপ পদ্ধতিসহ আধুনিক প্রযুক্তি সংযোজনের বিষয়গুলো আলোচনায় উঠে আসে।

মোনাকোতে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার সম্মেলনে বাংলাদেশ নৌবাহিনীর সক্রিয় অংশগ্রহণ

এছাড়া সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে হাইড্রোগ্রাফিক তথ্য বিনিময়, সমন্বয় বৃদ্ধি এবং সক্ষমতা উন্নয়ন—বিশেষত উপকূলীয় দেশগুলোর জন্য হাইড্রোগ্রাফির গুরুত্ব—সম্মেলনে গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।

উল্লেখ্য, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ব্যাংককে অনুষ্ঠিত North Indian Ocean Hydrographic Commission-এর ২৪তম সভায় বাংলাদেশ ২০২৫-২০২৭ মেয়াদের জন্য চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করে। এর মাধ্যমে উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে আঞ্চলিক হাইড্রোগ্রাফিক কার্যক্রম সমন্বয়ে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

প্রসঙ্গত, আন্তর্জাতিক পর্যায়ে এমন সক্রিয় অংশগ্রহণ বাংলাদেশের সামুদ্রিক সক্ষমতা বৃদ্ধি এবং ব্লু ইকোনমি উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *