জয়পুরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে আবারও উত্তেজনা

জয়পুরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে আবারও উত্তেজনা

জয়পুরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে আবারও উত্তেজনা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচনা সীমান্তের ঘোনাপাড়া এলাকায় আবারও আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বিজিবির বাঁধার মুখে কাজ বন্ধ রাখার পরে রোববার (২৮ ডিসেম্বর) ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত ওই এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করে। বিজিবি সদস্যরা টহল জোরদার করে পজিশন নেয়। এর আগেও পর পর দুই বার সীমান্তের ওই জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছিল বিএসএফ সদস্যরা।

এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) ভোরে পাঁচবিবি উপজেলার কয়া বিওপির আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে ২৮১ নম্বর মেইন সীমান্ত পিলারের সাব-পিলার ৪৭, ৪৮ ও ৪৯ এলাকায় এই বেড়া দেওয়ার চেষ্টা চলছিল।

বিষয়টি স্থানীয়রা টের পেয়ে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ কয়া ক্যাম্পের বিজিবি সদস্যদের জানালে বিজিবি ঘটনাস্থলে গিয়ে বিএসএফকে বাধা দেন। এতে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করে সরে যান। পরে এ ঘটনা নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

আজ সকাল থেকে আবারও বিএসএফ এর উস্কানিতে সেখানে উত্তেজনা বিরাজ করছে। তবে বিজিবির পক্ষ থেকে বিএসএফ এর সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানা গেছে।

এ ঘটনায় সীমান্তের গ্রামবাসীর মধ্যে আতঙ্ক রয়েছে। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।