মিয়ানমারে সিমেন্ট পাচারকালে ১১ জনকে ট্রলারসহ আটক করল কোস্টগার্ড

মিয়ানমারে সিমেন্ট পাচারকালে ১১ জনকে ট্রলারসহ আটক করল কোস্টগার্ড

মিয়ানমারে সিমেন্ট পাচারকালে ১১ জনকে ট্রলারসহ আটক করল কোস্টগার্ড
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজার টেকনাফের সেন্টমার্টিনের অদূরবর্তী সাগরে মিয়ানমার পাচারকালে ৭৫০ বস্তা সিমেন্ট ও ট্রলারসহ ১১ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।

গতকাল রবিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্টগার্ড সদরদফতরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক। আটকরা কক্সবাজার ও চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

লে. কর্নেল সিয়াম-উল-হক বলেন, শনিবার মধ্যরাত ১টায় টেকনাফ উপজেলার সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন দক্ষিণ-পূর্ব সাগর এলাকায় মাছ ধরার একটি ট্রলারের গতিবিধি সন্দেহজনক মনে কোস্টগার্ড সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে পাচারকারিরা ট্রলারটি দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা চালায়। পরে ধাওয়া দিয়ে ট্রলারটি জব্দ করতে সক্ষম হয়।

এ সময় ট্রলারে থাকা ১১ পাচারকারীকে আটক করা হয়। পরে ট্রলারটিতে তল্লাশি চালিয়ে ৭৫০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। উদ্ধার করা সিমেন্টের আনুমানিক মূল্য ৩৭ লাখ ৩৭ হাজার টাকা।

জব্দ করা সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত ট্রলারসহ আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের এ গণমাধ্যম কর্মকর্তা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed