ঝিনাইদহে থানা থেকে লুট হওয়া সাউন্ডগ্রেনেড ও ককটেলসহ একজনকে গ্রেপ্তার করল সেনাবাহিনী

ঝিনাইদহে থানা থেকে লুট হওয়া সাউন্ডগ্রেনেড ও ককটেলসহ একজনকে গ্রেপ্তার করল সেনাবাহিনী

ঝিনাইদহে থানা থেকে লুট হওয়া সাউন্ডগ্রেনেড ও ককটেলসহ একজনকে গ্রেপ্তার করল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ঝিনাইদহে থানা থেকে লুট হওয়া একটি টিয়ার শেল, একটি সাউন্ডগ্রেনেড ও একটি ককটেল উদ্ধার করেছে সেনাবাহিনী। এসময় রুবেল হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) ভোররাতে সদর উপজেলার উদয়পুর গ্রামে সেনাবাহিনীর একটি বিশেষ দল অভিযান চালিয়ে এসব গোলাবারুদ উদ্ধার ও রুবেল হোসেনকে গ্রেপ্তার করে। রুবেল ওই গ্রামের ছমির মন্ডলের ছেলে।

সোমবার সকালে ঝিনাইদহ সেনা ক্যাম্পের কন্ট্রোলরুম থেকে জানানো হয়েছে, তারা গোয়েন্দা সংবাদের ভিত্তিতে উদয়পুর গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে একটি মাল্টি ইমপ্যাক্ট সাউন্ডগ্রেনেড, একটি ককটেল ও একটি র‌্যান্ডম মুভ টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার করা হয়।

সেনানাহিনী আরো জানায়, জাতীয় নির্বাচনকে ঘিরে ঝিনাইদহ সদর এলাকায় দুষ্কৃতকারী গোষ্ঠীগুলোর অস্থিতিশীলতা তৈরির প্রচেষ্টা সম্পর্কে গোয়েন্দা তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে ১০ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট উদয়পুরে অভিযান পরিচালনা করে।

রুবেল হোসেন কুখ্যাত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি বলে দাবি করেছে সেনাবাহিনী। তাকে তার বাসা হতে গ্রেপ্তার করা হয়েছে। এর আগেও তিনি বিভিন্ন সময় পুলিশ হেফাজতে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল গত বছরের জুলাই আন্দোলনের সময় সহিংসতার সঙ্গেও যুক্ত ছিলেন।

জব্দ অস্ত্র সম্ভবত উক্ত সময় পুলিশের হারিয়ে যাওয়া অস্ত্র-সরঞ্জাম বলে সেনানাহিনী ধারণা করছে। জব্দ অস্ত্র ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed