টেকনাফে নৌবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী বদাফুলা আটক

টেকনাফে নৌবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী বদাফুলা আটক

টেকনাফে নৌবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী বদাফুলা আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা ও আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নৌবাহিনী। অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী শামশুল হক ওরফে বদাফুলাকে আটক করা হয়েছে।

নৌবাহিনী সূত্র জানায়, ১৮ জানুয়ারি দিবাগত রাতে টেকনাফ উপজেলার নাজির পাড়া এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর কন্টিনজেন্ট টেকনাফ নিয়মিত টহল ও অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে। এ সময় নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে শীর্ষ সন্ত্রাসী শামশুল হক ওরফে বদাফুলা পালানোর চেষ্টা করলে অভিযানিক দল তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে তার দেহ তল্লাশি চালিয়ে ২টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড পিস্তলের তাজা গোলা, ২টি শর্টগানের তাজা গোলা এবং কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ ঘটনাস্থলেই জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও নৌবাহিনীর গোয়েন্দা তথ্যমতে, আটক শীর্ষ সন্ত্রাসী শামশুল হক ওরফে বদাফুলা দীর্ঘদিন ধরে মাদক পাচার, অপহরণ করে মুক্তিপণ আদায়, জোরপূর্বক জমি দখলসহ নানা ধরনের সংঘবদ্ধ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্র মামলাসহ টেকনাফ থানায় একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

অভিযান শেষে অস্ত্রসহ আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

নৌবাহিনী জানিয়েছে, সন্ত্রাস ও অপরাধমুক্ত বাংলাদেশ গড়তে এবং উপকূলীয় ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনীর অপরাধবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, মাদক ও সন্ত্রাসের হটস্পট হিসেবে পরিচিত টেকনাফ এলাকায় নৌবাহিনীর ধারাবাহিক অভিযানে শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের ঘটনা স্থানীয় জনসাধারণের মাঝে স্বস্তি ফিরিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed