বাঘারপাড়ায় গোপন আস্তানায় যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও বিস্ফোরক উদ্ধার

বাঘারপাড়ায় গোপন আস্তানায় যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও বিস্ফোরক উদ্ধার

বাঘারপাড়ায় গোপন আস্তানায় যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও বিস্ফোরক উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যশোর জেলার বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়নের দাড়িহাগড়া পূর্বপাড়া এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার বিকেলে পরিচালিত এ অভিযানে একটি বাড়ি তল্লাশি করে ৪টি বিদেশি পিস্তল, ৩৭ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, ২টি ওয়্যারলেস সেট, ড্রাম ও স্টিলের ট্রাঙ্কে লুকানো অবস্থায় ১০টি গ্রেনেড সদৃশ বস্তু এবং বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গ্রেনেড সদৃশ বিস্ফোরক সামগ্রী তাৎক্ষণিকভাবে সেনাবাহিনীর বিশেষায়িত বোমা নিষ্ক্রিয়করণ দলের মাধ্যমে নিরাপদে নিষ্ক্রিয় করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে গোপনে মজুদ করে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর নেতৃত্বে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে সারাদেশে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে। একই সঙ্গে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা সন্দেহজনক তৎপরতার বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্প অথবা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারে যৌথ অভিযান জোরদার করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed