কুষ্টিয়া সীমান্তে বিজিবির হাতে অস্ত্র ও গুলিসহ চোরাকারবারি আটক

কুষ্টিয়া সীমান্তে বিজিবির হাতে অস্ত্র ও গুলিসহ চোরাকারবারি আটক

কুষ্টিয়া সীমান্তে বিজিবির হাতে অস্ত্র ও গুলিসহ চোরাকারবারি আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ আজিজুল ইসলাম (৩০) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়ন।

রবিবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃত আজিজুল ইসলাম উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের তায়েজ তাগাদগিরির ছেলে।

বিজিবি অধিনায়ক জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার দৌলতপুর নির্বাচনি বেইজ ক্যাম্প থেকে আনুমানিক চার কিলোমিটার দূরবর্তী আবেদের ঘাট নামক স্থান দিয়ে অস্ত্র পাচারের তথ্য পাওয়া যায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দৌলতপুর বেইজ ক্যাম্প থেকে বিজিবির টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে অস্ত্র চোরাকারবারি আজিজুল ইসলামকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি এবং একটি দেশি শুটার গানসহ আটক করা হয়। জব্দ মালামালের সিজার মূল্য ১ এক লাখ ২০ হাজার ৪০০ টাকা।

আটক আসামিকে অস্ত্র ও গুলিসহ দৌলতপুর থানায় মামলা দায়ের করে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed