এনসিটি বিদেশিদের লিজের সিদ্ধান্ত বাতিলের দাবিতে পিপিপির সামনে স্টুডেন্টস ফর সভরেন্টির বিক্ষোভ

এনসিটি বিদেশিদের লিজের সিদ্ধান্ত বাতিলের দাবিতে পিপিপির সামনে স্টুডেন্টস ফর সভরেন্টির বিক্ষোভ

এনসিটি বিদেশিদের লিজের সিদ্ধান্ত বাতিলের দাবিতে পিপিপির সামনে স্টুডেন্টস ফর সভরেন্টির বিক্ষোভ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে কনসেশন চুক্তিতে লিজ দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে বেসরকারীকরণ কমিশন (পিপিপি অথরিটি) কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে সংগঠন স্টুডেন্টস ফর সভরেন্টি।

আজ বুধবার সকাল সাড়ে ১১টায় আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনটির নেতৃবৃন্দ অভিযোগ করেন, নির্বাচনের প্রাক্কালে তড়িঘড়ি করে এমন একটি সিদ্ধান্ত জাতীয় স্বার্থবিরোধী, আত্মঘাতী এবং দেশের সার্বভৌমত্ব ও অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দরের একমাত্র বিশ্বমানের টার্মিনাল এনসিটি বিদেশি কোম্পানির হাতে দীর্ঘমেয়াদি কনসেশন চুক্তিতে তুলে দেওয়ার মাধ্যমে দেশকে সংকটময় পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। একই সঙ্গে বন্দরের শ্রমিকদের ন্যায্য আন্দোলন দমন করতে শ্রমিক নেতাদের বদলি ও প্রশাসনিক চাপ প্রয়োগ করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তারা।

এনসিটি বিদেশিদের লিজের সিদ্ধান্ত বাতিলের দাবিতে পিপিপির সামনে স্টুডেন্টস ফর সভরেন্টির বিক্ষোভ

সংগঠনটির নেতারা দাবি করেন, অন্তর্বর্তী সরকার বিদেশি প্রতিষ্ঠানকে কেবল টার্মিনাল অপারেটর নয়, বরং আফ্রিকান মডেল অনুসরণ করে ‘কনসেশনিয়ার’ হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে, যা জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাদের মতে, দেশীয় ব্যবস্থাপনায় যেখানে প্রতি কনটেইনারে গড়ে ১৬১ থেকে ১৬৭ মার্কিন ডলার রাজস্ব পাওয়া যায়, সেখানে বিদেশি কনসেশন চুক্তিতে সেই আয় উল্লেখযোগ্যভাবে কমে যাবে এবং এর প্রভাব বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর পড়বে।

বক্তারা আরও অভিযোগ করেন, উন্মুক্ত দরপত্র ছাড়াই চুক্তি সম্পাদনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যা অস্বচ্ছতা, কমিশন বাণিজ্য ও ব্যক্তিগত স্বার্থের প্রশ্ন তোলে। তারা বলেন, সিঙ্গাপুর বা ভিয়েতনামের উদাহরণ দেখিয়ে যে প্রচারণা চালানো হচ্ছে তা বিভ্রান্তিকর, কারণ বাস্তবে সিঙ্গাপুরের কোনো কনটেইনার টার্মিনাল বিদেশি অপারেটর পরিচালনা করে না এবং ভিয়েতনামেও এককভাবে কোনো বিদেশি প্রতিষ্ঠানের হাতে টার্মিনাল দেওয়া হয়নি।

এনসিটি বিদেশিদের লিজের সিদ্ধান্ত বাতিলের দাবিতে পিপিপির সামনে স্টুডেন্টস ফর সভরেন্টির বিক্ষোভ

সমাবেশে আরও দাবি করা হয়, এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়া হলে আঞ্চলিক ভূ-রাজনৈতিক স্বার্থের প্রভাব চট্টগ্রাম বন্দরে পড়তে পারে, যা দীর্ঘমেয়াদে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি সৃষ্টি করবে। নেতৃবৃন্দ বন্দর ব্যবস্থাপনায় বিকেন্দ্রীকরণ, দেশীয় অপারেটরদের সক্ষমতা বৃদ্ধি এবং চীনের নদী ও সাগরভিত্তিক মডেল অনুসরণের ওপর জোর দেন।

বিক্ষোভ সমাবেশে স্টুডেন্টস ফর সভরেন্টির আহ্বায়ক মুহম্মদ জিয়াউল হক, যুগ্ম আহ্বায়ক মুহিউদ্দিন রাহাত, দপ্তর সম্পাদক মো. সাইফুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচিতে প্রায় হাজারখানেক শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।

প্রসঙ্গত, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালকে বিদেশি প্রতিষ্ঠানের কাছে কনসেশন চুক্তিতে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ইতোমধ্যে বিভিন্ন মহল থেকে আপত্তি ও উদ্বেগ প্রকাশ করা হচ্ছে, যা ঘিরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed