নির্বাচনে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর নৌবাহিনী, উপকূলে মোতায়েন ৫ হাজার সদস্য

নির্বাচনে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর নৌবাহিনী, উপকূলে মোতায়েন ৫ হাজার সদস্য

নির্বাচনে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর নৌবাহিনী, উপকূলে মোতায়েন ৫ হাজার সদস্য
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কেউ যদি সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা বিশৃঙ্খলার সঙ্গে যুক্ত থাকে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

তিনি জানিয়েছেন, নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে ১৬টি সংসদীয় আসনের আওতাধীন ২৫টি উপজেলায় পাঁচ হাজার নৌবাহিনী সদস্য মোতায়েন করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় কক্সবাজারের কুতুবদিয়ায় নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নৌ কন্টিনজেন্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নৌবাহিনী প্রধান। এর আগে তিনি বিভাগীয় কমিশনার ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি ব্রিফিংয়ে অংশ নেন।

নৌবাহিনী প্রধান বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌবাহিনীর সাতটি জাহাজ মোতায়েন থাকবে এবং পাঁচ হাজার সদস্য মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবে। নির্বাচন ঘিরে কিছু চ্যালেঞ্জ থাকলেও সন্ত্রাস ও নাশকতার বিষয়ে নৌবাহিনীর অবস্থান থাকবে কঠোর ও আপসহীন।

পরিদর্শনকালে তিনি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নৌ কন্টিনজেন্টের সার্বিক কার্যক্রম, নিরাপত্তাব্যবস্থা ও প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব ও সতর্কতা বজায় রাখার নির্দেশনা দেন।

প্রসঙ্গত, উপকূলীয় ও দ্বীপাঞ্চলে নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারে নৌবাহিনীর পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed