সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ১৪ আগ্নেয়াস্ত্র ও ২৫ বক্স গুলি উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এরই অংশ হিসেবে সাতক্ষীরার নীলডুমুর সীমান্তে অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে তারা।
গতরাত ২টার দিকে শ্যামনগর উপজেলার কৈখালী এলাকায় এই অভিযান চালানো হয়।
বিজিবি রিভারাইন বর্ডার গার্ডের নীলডুমুর কোম্পানির উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মো. আব্দুর রউফ আজ শুক্রবার সকাল ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কৈখালী এলাকার গোলাখালি নদীর পাড়ে একটি চিংড়ি ঘেরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারত থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে মাটির নিচে লুকিয়ে রাখা অবস্থায় ১৪টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, ২৫ বক্স এয়ারগানের গুলি, ৯টি স্প্রিং হোল্ডার, ৫০টি পিন হোল্ডারসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কার্যক্রম বা নাশকতা সংগঠিত না হয়, সে লক্ষ্যে সীমান্তে এই ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিজিবি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।