দীঘিনালায় শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনীর যৌথ টহল ও ভোটকেন্দ্র পরিদর্শন

দীঘিনালায় শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনীর যৌথ টহল ও ভোটকেন্দ্র পরিদর্শন

দীঘিনালায় শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনীর যৌথ টহল ও ভোটকেন্দ্র পরিদর্শন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে স্বাভাবিক, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ টহল দল।

আজ রোববার (৮ ফেব্রুয়ারি) সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন দীঘিনালা জোনের উদ্যোগে এ যৌথ টহল কার্যক্রম পরিচালিত হয়।

যৌথ টহলের মাধ্যমে উপজেলার গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

দীঘিনালায় শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনীর যৌথ টহল ও ভোটকেন্দ্র পরিদর্শন

এ সময় সেনাবাহিনীর একটি বিশেষ টিম দীঘিনালার সকল ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করে কেন্দ্রগুলোর নিরাপত্তা প্রস্তুতি, অবকাঠামোগত ব্যবস্থা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখে।

পরিদর্শন কার্যক্রমে নেতৃত্ব দেন দীঘিনালা সেনা জোনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর কাজী আসিফ আহমেদ।

টহল ও পরিদর্শনকালে সেনাবাহিনীর সঙ্গে বাবুছড়া বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা এবং দীঘিনালা থানার পুলিশ সদস্যরাও অংশ নেন, যা নির্বাচনকে ঘিরে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রস্তুতির প্রতিফলন হিসেবে দেখা যাচ্ছে।

দীঘিনালায় শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনীর যৌথ টহল ও ভোটকেন্দ্র পরিদর্শন

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভোটারদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করা, যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধ এবং নির্বাচন ঘিরে আস্থা ও স্থিতিশীলতা বজায় রাখাই এই যৌথ টহলের মূল লক্ষ্য।

প্রসঙ্গত, পার্বত্য এলাকায় নির্বাচনকালীন নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হওয়ায় সেনাবাহিনীর সক্রিয় উপস্থিতি ভোটারদের মধ্যে স্বস্তি ও আস্থার পরিবেশ সৃষ্টি করবে বলে মনে করছেন স্থানীয়রা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।