বান্দরবানে প্রার্থীদের সঙ্গে মতবিনিময়, নির্বাচনী নিরাপত্তায় সহযোগিতার আশ্বাস সেনাবাহিনীর

বান্দরবানে প্রার্থীদের সঙ্গে মতবিনিময়, নির্বাচনী নিরাপত্তায় সহযোগিতার আশ্বাস সেনাবাহিনীর

বান্দরবানে প্রার্থীদের সঙ্গে মতবিনিময়, নির্বাচনী নিরাপত্তায় সহযোগিতার আশ্বাস সেনাবাহিনীর
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬’কে সামনে রেখে সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়নের উদ্যোগে বান্দরবান-৩০০ নং সংসদীয় আসনের মনোনীত প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান রিজিয়নের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান।

সভায় আরও উপস্থিত ছিলেন ডিজিএফআইয়ের ডেট কমান্ডার কর্নেল কে এম সোলাইমান আল মামুন, সেনাবাহিনীর সদর জোন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ, এএসইউ ডেট কমান্ডার লেঃ কর্নেল সরদার জুলকার নাইনসহ ব্রিগেডের অন্যান্য স্টাফ অফিসাররা।

বান্দরবানে প্রার্থীদের সঙ্গে মতবিনিময়, নির্বাচনী নিরাপত্তায় সহযোগিতার আশ্বাস সেনাবাহিনীর

সভায় অংশগ্রহণকারী প্রার্থীরা নির্বাচনী পরিবেশ, নিরাপত্তা পরিস্থিতি ও মাঠপর্যায়ের বিভিন্ন বিষয় তুলে ধরেন। তারা সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সেনাবাহিনীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

এসময় রিজিয়ন কমান্ডার প্রার্থীদের আশ্বস্ত করে বলেন, নির্বাচন ও গণভোটকে ঘিরে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে এবং ভোটারদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনী প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে। শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের স্বার্থে সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

প্রসঙ্গত, পার্বত্য বান্দরবানে নির্বাচনকালীন নিরাপত্তা ও আস্থার পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনীর নিয়মিত প্রস্তুতি ও রাজনৈতিক প্রার্থীদের সঙ্গে এ ধরনের মতবিনিময়কে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।