সেনাপ্রধানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

রোববার (৮ ফেব্রুয়ারি) সেনাসদরে রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল এ সাক্ষাতে অংশ নেন।

সাক্ষাৎকালে সেনাপ্রধান ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের মধ্যে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় হয়। পাশাপাশি বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা, ভবিষ্যৎ পারস্পরিক সম্পর্ক জোরদার এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

সেনাপ্রধানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা, শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা এবং প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে আন্তর্জাতিক অংশীদারদের নিয়মিত যোগাযোগ ও সৌজন্য সাক্ষাৎ পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed