মণিপুরে ইন্টারনেট নিষেধাজ্ঞা প্রত্যাহার, স্বাভাবিক হলো অনলাইন সেবা

মণিপুরে ইন্টারনেট নিষেধাজ্ঞা প্রত্যাহার, স্বাভাবিক হলো অনলাইন সেবা

মণিপুরে ইন্টারনেট নিষেধাজ্ঞা প্রত্যাহার, স্বাভাবিক হলো অনলাইন সেবা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পর ভারতের মণিপুর রাজ্যের বিভিন্ন এলাকায় জারি করা সাময়িক ইন্টারনেট ও ডাটা সেবা স্থগিতাদেশ প্রত্যাহার করেছে রাজ্য সরকার।

রাজ্য সরকার গত ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জারি করা এক আদেশে ১১:৩০টা থেকে পাঁচ দিনের জন্য উখরুল জেলার সম্পূর্ণ রাজস্ব এলাকায় ব্রডব্যান্ড, ভিএসএটি (VSAT), ভিপিএন (VPN)সহ সব ধরনের ইন্টারনেট ও ডাটা সেবা স্থগিত করেছিল। একই দিন বিকেল ৫:৩০টা থেকে পাঁচ দিনের জন্য কাংপোকপি জেলার লুংটিন উপবিভাগ এবং কামজং জেলার ফুংয়ার উপবিভাগেও একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

পরবর্তীতে সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করে এবং সাধারণ জনগণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।

২০২৬ সালের টেলিযোগাযোগ সেবা সাময়িক স্থগিতকরণ বিধিমালার ৩ নম্বর ধারা অনুযায়ী জারি করা নতুন আদেশে মণিপুরের গভর্নর সব ধরনের সাময়িক ইন্টারনেট ও ডাটা সেবা স্থগিতাদেশ—যার মধ্যে ব্রডব্যান্ড, ভিএসএটি ও ভিপিএন অন্তর্ভুক্ত—পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রত্যাহারের নির্দেশ দেন।

সরকার সকল ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে (আইএসপি) এই আদেশ কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছে। পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারে দায়িত্বশীল আচরণ করার জন্য ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যাতে ভবিষ্যতে জনস্বার্থে আবারও সেবা স্থগিত করার প্রয়োজন না হয়।

উল্লেখ্য, সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রেক্ষিতে এসব এলাকায় ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকায় অনলাইন সেবা পুনরায় চালু করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *