সিন্দুকছড়ি জোনের উদ্যোগে রামগড়ে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের নাকাপা বাজার এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে।
গতকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে পরিচালিত এ মেডিকেল ক্যাম্পটি সিন্দুকছড়ি জোনের জালিয়াপাড়া আর্মি ক্যাম্পের আওতায় অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ক্যাম্পে মেডিকেল অফিসার ক্যাপ্টেন এম এম আকিফ ইউসুফ নাজীব-এর উপস্থিতিতে স্থানীয় অসুস্থ রোগীদের চিকিৎসা সেবা প্রদান এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
আয়োজক সূত্রে জানা যায়, এদিন মোট ২১০ জন রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। এর মধ্যে পাহাড়ি সম্প্রদায়ের ১২০ জন এবং বাঙালি সম্প্রদায়ের ৯০ জন রোগী অন্তর্ভুক্ত ছিলেন।
স্থানীয়দের জন্য এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।