ভারতীয় সেনাবাহিনীর সাবেক লে. জেনারেল এল নিশিকান্তাকে মণিপুরের মুখ্যমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ

ভারতীয় সেনাবাহিনীর সাবেক লে. জেনারেল এল নিশিকান্তাকে মণিপুরের মুখ্যমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ

ভারতীয় সেনাবাহিনীর সাবেক লে. জেনারেল এল নিশিকান্তাকে মণিপুরের মুখ্যমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের মণিপুর রাজ্য সরকার মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদের উপদেষ্টা হিসেবে ওইনাম সুনীল সিং ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এল নিশিকান্তা সিংকে নিয়োগ দিয়েছে।

রাজ্যের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস বিভাগ থেকে জারি করা আদেশে জানানো হয়, ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ নিয়োগ অনুমোদন করা হয়। জনস্বার্থে অবিলম্বে কার্যকর করে এক বছরের জন্য তাঁদের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ওইনাম সুনীল সিং একজন অভিজ্ঞ সাংবাদিক এবং সাবেক রাজ্য তথ্য কমিশনার। গণমাধ্যম ও জনসংযোগ বিষয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

অন্যদিকে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এল নিশিকান্তা সিং ভারতীয় সেনাবাহিনীর একজন সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা; তাঁর কর্মজীবনকে ‘গৌরবময়’ বলে উল্লেখ করা হয়েছে।

সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুখ্যমন্ত্রীর দপ্তরের পরামর্শক সহায়তা জোরদার করার লক্ষ্যে এ নিয়োগ দেওয়া হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *