মেঘালয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি আটক

মেঘালয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি আটক

মেঘালয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের মেঘালয় রাজ্যের পশ্চিম জয়ন্তিয়া হিলস জেলায় বৈধ ভ্রমণ নথি ছাড়া ভারতীয় ভূখণ্ডে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার (২ ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়।

আটক দুজন হলেন মনিরুল বিশ্বাস ও লাভলী খাতুন। তাদের বাড়ি বাংলাদেশের খুলনা বিভাগের নড়াইল জেলার ভোমবাগ গ্রামে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে নিয়মিত টহল কার্যক্রম চলাকালে দাউকি থানা পুলিশের সদস্যরা একটি গাড়ি থামিয়ে তল্লাশি চালান। যাচাই-বাছাইয়ের সময় গাড়িটিতে থাকা ওই দুই বাংলাদেশি নাগরিকের কাছে বৈধ ভ্রমণ নথি পাওয়া যায়নি।

গাড়িচালক পিনশাইভা খাই (পূর্ব জয়ন্তিয়া হিলস জেলার ওয়াহসারাং গ্রামের বাসিন্দা)কেও আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী দাউকি এলাকা দিয়ে অবৈধভাবে প্রবেশ এবং পরবর্তী যাত্রায় সহায়তা করেছেন।

পশ্চিম জয়ন্তিয়া হিলস জেলার পুলিশ সুপার জগপাল ধনোয়া সিং বলেন, সীমান্ত জেলায় নিয়মিত নজরদারির অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হয়। তিনি জানান, “গত রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে টহল দল একটি গাড়ি আটক করে। যাচাইয়ের সময় দুই বাংলাদেশি নাগরিকের কাছে বৈধ ভ্রমণ নথি পাওয়া যায়নি। চালক তাদের অবৈধ প্রবেশ ও দাউকি থেকে পরবর্তী যাত্রায় সহায়তা করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। তিনজনকেই আটক করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন।”

দাউকি থানায় ২০২৫ সালের ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্টের আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে। আইনগত পরবর্তী কার্যক্রমের জন্য অভিযুক্তদের আমলারেমে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস (জেএমএফসি) আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।