বাংলাদেশে প্রথম ফর্মুলা স্টুডেন্ট ও অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং সামিট অনুষ্ঠিত

বাংলাদেশে প্রথম ফর্মুলা স্টুডেন্ট ও অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং সামিট অনুষ্ঠিত

বাংলাদেশে প্রথম ফর্মুলা স্টুডেন্ট ও অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং সামিট অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দেশের অটোমোটিভ প্রকৌশল খাতের উন্নয়ন, উদ্ভাবন এবং একাডেমিয়া-শিল্পখাতের মধ্যে সেতুবন্ধন তৈরির লক্ষ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ফর্মুলা স্টুডেন্ট অ্যান্ড অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং সামিট ২০২৬। বৃহস্পতিবার রাজধানীর মিরপুর সেনানিবাসে অবস্থিত মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

এমআইএসটির শিক্ষার্থীদের গঠিত ‘এমআইএসটি ব্লিটজ’ এবং বাংলাদেশ ফর্মুলা স্টুডেন্ট কমিউনিটির যৌথ উদ্যোগে আয়োজিত এ সামিটে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রকৌশলী, গবেষক, অটোমোবাইল শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং নীতিনির্ধারকেরা অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, দেশের অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং খাতের বিকাশ ত্বরান্বিত করা এবং শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতার সম্পর্ক গড়ে তোলাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। সামিটে প্রায় আড়াই হাজারেরও বেশি অতিথি ও দর্শনার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মোঃ হাকিমুজ্জামান। এছাড়া আয়োজক কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন মুহাম্মদ শরীফুল ইসলাম।

সামিটে অটোমোটিভ প্রযুক্তি ও ফর্মুলা স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং বিষয়ে একাধিক টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। এতে বিশেষজ্ঞরা আধুনিক যানবাহন প্রযুক্তি, গবেষণা, উদ্ভাবন এবং দেশের অটোমোবাইল শিল্পের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি ফর্মুলা স্টুডেন্ট কমিউনিটি, শিল্পখাতের প্রতিনিধিদের অংশগ্রহণে দেশের অটোমোটিভ ও ওরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার (ওইএম) খাতের উন্নয়ন বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘ফর্মুলা ফিউচার বিজনেস কেস’ প্রতিযোগিতা, আইসি ইঞ্জিন মাস্টারক্লাস ও কুইজ, ফর্মুলা স্টুডেন্ট কনসেপ্ট কার চ্যালেঞ্জ, ক্যাড ডিজাইন প্রতিযোগিতা এবং পোস্টার প্রেজেন্টেশনের আয়োজন করা হয়। এসব প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবনী দক্ষতা তুলে ধরেন।

দর্শনার্থীদের জন্যও ছিল নানা আকর্ষণ। কার শো, গো-কার্ট রেসিং এবং সিমুলেটর রেসিং বিশেষভাবে সাড়া ফেলে। এর মধ্যে কার শো ছিল অন্যতম আকর্ষণ, যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি ফর্মুলা স্টুডেন্ট রেসিং কারের পাশাপাশি স্বনামধন্য ব্র্যান্ড ও ব্যক্তিগত সংগ্রাহকদের উচ্চক্ষমতাসম্পন্ন গাড়ি প্রদর্শন করা হয়।

মূল আয়োজনের আগে ‘ট্র্যাকটক ২০২৬’ শীর্ষক একটি অনলাইন ওয়েবিনার অনুষ্ঠিত হয়। এতে দেশি-বিদেশি অটোমোবাইল বিশেষজ্ঞরা ফর্মুলা স্টুডেন্ট, ফর্মুলা ওয়ান এবং হাই-পারফরম্যান্স গাড়ি উন্নয়ন বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময় করেন।

আয়োজকদের মতে, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত এই জাতীয় পর্যায়ের সামিট দেশের অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচন করবে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সক্ষমতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *