রঙে রঙে খাগড়াছড়িতে ফাল্গুনী পূর্ণিমায় হলি উৎসবে উচ্ছ্বাস
![]()
নিউজ ডেস্ক
ফাল্গুনী পূর্ণিমা তিথিতে খাগড়াছড়িতে হলি উৎসবে মেতেছেন হিন্দু ধর্মাবলম্বীরা। রঙের উৎসবে নানা বয়সীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনভর ছিল উৎসবমুখর পরিবেশ।
জেলা শহরের খাগড়াছড়ি শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বছর আনুষ্ঠানিকভাবে হলি উৎসবের আয়োজন করা হয়। পাড়া-মহল্লার গণ্ডি পেরিয়ে আয়োজিত এ উৎসবে জেলা শহরের বিভিন্ন প্রান্ত থেকে শিশু, কিশোর, তরুণ ও প্রবীণরা অংশ নেন এবং একসঙ্গে আনন্দ ভাগাভাগি করেন।

আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। পরে একে অপরকে আবির ও রঙ মাখিয়ে হলির আনন্দ উদযাপন করা হয়। রঙের ছোঁয়ায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজনস্থল।

আনুষ্ঠানিক আয়োজনের পাশাপাশি পাড়া-মহল্লায়ও যুগযুগ ধরে চলে আসা এ উৎসব উদযাপিত হচ্ছে।
উল্লেখ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে পালিত হলি উৎসব খাগড়াছড়িতে সামাজিক বন্ধন সুদৃঢ় করতে ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।