রমজানে যানজট রোধে বান্দরবানে পুলিশের বিশেষ অভিযান

রমজানে যানজট রোধে বান্দরবানে পুলিশের বিশেষ অভিযান

রমজানে যানজট রোধে বান্দরবানে পুলিশের বিশেষ অভিযান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পবিত্র রমজান উপলক্ষে পর্যটন জেলা বান্দরবান শহরের যানজট নিরসনে বিশেষ অভিযান শুরু করেছে বান্দরবান জেলা পুলিশ।

আজ মঙ্গলবার সকালে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের এ অভিযান পরিচালিত হতে দেখা যায়। অভিযানের ফলে শহরের যানজট অনেকটাই কমেছে এবং চালকদের নির্দিষ্ট স্থানে যানবাহন পার্কিং করতে সচেতন হতে দেখা গেছে।

বান্দরবান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে-এর নেতৃত্বে ট্রাফিক বিভাগের সদস্যদের একটি দল ট্রাফিক মোড়, কাঁচাবাজার, হিলভিউ হাসপাতাল মোড়, ধনেশ পাখি চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় চালকদের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করা হয়। পাশাপাশি সড়কের ওপর অবৈধভাবে পার্কিং করা যানবাহনের চালকদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা দেওয়া হয়।

অভিযানে ট্রাফিক আইন অমান্য করে সড়কে অবৈধভাবে পার্কিং এবং চালকের লাইসেন্স না থাকায় ৩টি মামলায় মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে বলেন, যানজট নিরসনে সবাইকে সচেতন হতে হবে। চালকের পাশাপাশি যাত্রীদেরও সচেতন ভূমিকা রাখা জরুরি। তিনি জানান, শহরের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, রমজান মাসে ক্রেতা ও পর্যটকের চাপ বৃদ্ধি পাওয়ায় শহরে যানবাহনের সংখ্যা বাড়ে; এ প্রেক্ষাপটে নিয়মিত তদারকি শহরের ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed