খাগড়াছড়িতে বিজিবির উদ্যোগে দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

খাগড়াছড়িতে বিজিবির উদ্যোগে দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

খাগড়াছড়িতে বিজিবির উদ্যোগে দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে খাগড়াছড়িতে দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ রবিবার (৮ মার্চ) সকাল ১১টায় বিজিবির খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) সদরে খাগড়াছড়ি সেক্টর ও ৩২ বিজিবির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

খাগড়াছড়িতে বিজিবির উদ্যোগে দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

এদিন খাগড়াছড়ি সদর এলাকার ১০০টি দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার সামগ্রী বিতরণ করেন দক্ষিণ পূর্ব রিজিয়ন (চট্টগ্রাম) কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহম্মেদ।

রিজিয়ন কমান্ডার বলেন, বিজিবি সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানুষের আস্থা অর্জনে কাজ করে যাচ্ছে। পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে বিজিবি ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

খাগড়াছড়িতে বিজিবির উদ্যোগে দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মোত্তাকিম এবং খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরান কবির উদ্দিনসহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা।

বিজিবির এই উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়ে মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed