সাজেকে পর্যটকবাহী সিএনজি দুর্ঘটনা: আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাল সেনাবাহিনী
![]()
নিউজ ডেস্ক
রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন এলাকার চাম্পাকলা বাউন্তী এলাকায় পর্যটকবাহী একটি সিএনজি দুর্ঘটনার কবলে পড়েছে। আজ শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়।
দুর্ঘটনায় ঢাকার মোহাম্মদপুর এলাকার পর্যটক অনিক অধিকারী গুরুতর আহত হন বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায় বাংলাদেশ সেনাবাহিনী। বাঘাইহাট সেনা জোন-এর সদস্যরা আহত পর্যটককে উদ্ধার করেন।
পরে সাজেক টিওবি-এর পর্যটক স্কটের সহায়তায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে সাফারি গাড়িতে করে আহত পর্যটককে দ্রুত খাগড়াছড়ি সদর হাসপাতাল-এ উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।
সেনাবাহিনীর তাৎক্ষণিক পদক্ষেপের ফলে আহত পর্যটক দ্রুত চিকিৎসা পাওয়ার সুযোগ পান। দুর্গম পাহাড়ি এলাকায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা প্রদানে সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ স্থানীয়দের মধ্যেও প্রশংসিত হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।