রাঙামাটির বাঘাইছড়িতে নির্বাচনী সহিংসতার ৭ বছর, কথা রাখেনি কেউ

রাঙামাটির বাঘাইছড়িতে নির্বাচনী সহিংসতার ৭ বছর, কথা রাখেনি কেউ

রাঙামাটির বাঘাইছড়িতে নির্বাচনী সহিংসতার ৭ বছর, কথা রাখেনি কেউ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়িতে ২০১৯ সালের ১৮ মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন শেষে সাজেক থেকে ভোটের ফলাফল নিয়ে ফেরার পথে পাহাড়ের উপজাতিভিত্তিক আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসীগোষ্ঠী কর্তৃক হামলার ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পুনর্বাসন এবং দায়ীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৮ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত এ মানববন্ধনের আয়োজন করে আহত-নিহত পরিবার পুনর্বাসন বাস্তবায়ন কমিটি।

কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান-এর কাছে একটি স্মারকলিপি পেশ করেন নিহতদের স্বজনরা।

২০১৯ সালের ১৮ মার্চ নির্বাচন শেষে সাজেক থেকে উপজেলা সদরে ফেরার পথে ৯ কিলোমিটার এলাকায় সন্ত্রাসীদের গুলিতে ৮ জন নিহত এবং অন্তত ৩২ জন আহত হন। আহতদের অনেকেই এখনো মানবেতর জীবনযাপন করছেন বলে মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন।

তাদের দাবি, ঘটনার পর সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের আশ্বাস দেওয়া হলেও দীর্ঘ সাত বছর পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন হয়নি, কেউ কথা রাখেনি। দ্রুত পুনর্বাসন নিশ্চিত করা এবং হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

পুনর্বাসন কমিটির সভাপতি আবু তাহের-এর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের স্থায়ী কমিটির সদস্য আব্দুল কাইয়ুম।

এছাড়া উপস্থিত ছিলেন নাগরিক পরিষদের উপজেলা সভাপতি মুক্তার হোসেন সোহেল, সাধারণ সম্পাদক আবসার হোসেন, পৌর সভাপতি মো. মহিউদ্দিনসহ আহত ও নিহত পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা।

মানববন্ধনে বক্তারা দ্রুত পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন এবং ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।