কক্সবাজারের ঈদগাঁওয়ে শিকলবন্দি ঢাবি শিক্ষার্থী উদ্ধার

কক্সবাজারের ঈদগাঁওয়ে শিকলবন্দি ঢাবি শিক্ষার্থী উদ্ধার

কক্সবাজারের ঈদগাঁওয়ে শিকলবন্দি ঢাবি শিক্ষার্থী উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে শিকলবন্দি থেকে উদ্ধার করেছে পুলিশ। ভুক্তভোগী ওই শিক্ষার্থী নিজেই “ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চ” নামের একটি ফেসবুক গ্রুপে শিকল পরিহিত ছবি পোস্ট করে সহায়তা কামনা করেন।

সোমবার (২৩ মার্চ) দুপুরে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাবি শিক্ষার্থীকে শিকলবন্দি রাখার বিষয়টি নজরে এলে সোমবার (২৩ মার্চ) ভোর ৪টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নের দক্ষিণ পালাকাটা গ্রামে অভিযান চালিয়ে শিক্ষার্থীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন।

ভুক্তভোগী উম্মে সালমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের আবাসিক হলের শিক্ষার্থী ছিলেন।

শিক্ষার্থীর বাবা নুরুল আলম বলেন, ওই শিক্ষার্থী কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং তার চিকিৎসাও চলছিল।

তবে ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগ করেছেন, তাকে অকারণে শিকলবন্দি করে নির্যাতন করা হয়েছে।

ওসি এটিএম সিফাতুল মাজদার বলেন, শিক্ষার্থীকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। তার মানসিক ও শারীরিক অবস্থা যাচাই করা হবে। যদি তার অসুস্থতার বিষয়টি নিশ্চিত হয়, তাহলে দ্রুত প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে। যদি তিনি সুস্থ বলে প্রমাণিত হন এবং অভিযোগের সত্যতা পাওয়া যায়, তবে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *