স্বাধীনতা ও জাতীয় দিবসে পাবলাখালীতে সেনাবাহিনীর চিকিৎসা ক্যাম্প, সুবিধাবঞ্চিতরা পেল সেবা

স্বাধীনতা ও জাতীয় দিবসে পাবলাখালীতে সেনাবাহিনীর চিকিৎসা ক্যাম্প, সুবিধাবঞ্চিতরা পেল সেবা

স্বাধীনতা ও জাতীয় দিবসে পাবলাখালীতে সেনাবাহিনীর চিকিৎসা ক্যাম্প, সুবিধাবঞ্চিতরা পেল সেবা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলার দুর্গম পাবলাখালী এলাকার ইন্দ্রমণি পাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে একটি দিনব্যাপী চিকিৎসা সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত পবলাখালী মিশনারি স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পেইনে স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

স্থানীয় জনগণের দীর্ঘদিনের চিকিৎসা সেবার চাহিদার প্রেক্ষিতে দীঘিনালা জোন এ মানবিক উদ্যোগ গ্রহণ করে।

স্বাধীনতা ও জাতীয় দিবসে পাবলাখালীতে সেনাবাহিনীর চিকিৎসা ক্যাম্প, সুবিধাবঞ্চিতরা পেল সেবা

ক্যাম্পেইনে পার্বত্য এলাকার দুর্গম গ্রামগুলো থেকে আগত প্রায় ৩৮৬ জন পাহাড়ি জনগণকে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

চিকিৎসা সেবার পাশাপাশি শিশুদের মাঝে খেলনা, বেলুন ও জাতীয় পতাকা বিতরণ করা হয়, যা তাদের মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ সৃষ্টি করে।

স্বাধীনতা দিবসের তাৎপর্যের সঙ্গে এই আয়োজন স্থানীয়দের কাছে বিশেষ গুরুত্ব বহন করে।

স্বাধীনতা ও জাতীয় দিবসে পাবলাখালীতে সেনাবাহিনীর চিকিৎসা ক্যাম্প, সুবিধাবঞ্চিতরা পেল সেবা

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম এলাকার কারণে নিয়মিত চিকিৎসা সেবা পাওয়া কঠিন হয়ে পড়ে। এ অবস্থায় সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ তাদের জন্য অত্যন্ত সহায়ক ও সময়োপযোগী।

তারা এ উদ্যোগের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের মানবিক কার্যক্রম পার্বত্য অঞ্চলে স্বাস্থ্যসেবার ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে সেনাবাহিনীর পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *