রাঙ্গামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত ১৯

রাঙ্গামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত ১৯

রাঙ্গামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত ১৯
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙ্গামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস উল্টে অন্তত ১৯ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই বাসটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই চট্টগ্রামের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক। ঈদের ছুটি শেষে তারা ওই বাসে করে নিজেদের কর্মস্থলে ফিরছিলেন।

বাসে থাকা যাত্রী জুঁই চাকমা ও রাহুল চাকমা জানান, প্রায় ৫০ জন যাত্রী নিয়ে বাসটি রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা থেকে চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে সাপছড়ি এলাকার ঢালু সড়কে বাসটি নিয়ন্ত্রণ হারায় এবং পাশের পাহাড়ের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। পরে স্থানীয়রা এসে দ্রুত তাদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠান।

কাউখালী ফায়ার সার্ভিসের লিডার মো. আব্দুল মান্নান বলেন, ‘৯৯৯ থেকে ফোন পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। এসে দেখি স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। গাড়ির নিচে বা ভেতরে আর কেউ আটকা পড়ে নেই, আমরা বিষয়টি নিশ্চিত করেছি।’

চট্টগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম বলেন, ‘বাসটি চট্টগ্রাম যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ১০ থেকে ১২ জনের মতো আহত হয়েছেন। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। বাকিদের অন্য একটি বাসে চট্টগ্রামে নেয়ার ব্যবস্থা করা হচ্ছে।’

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক শওকত আকবর জানান, যাত্রীবাহী বাস উল্টে আহত ১৯ জন চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। এর মধ্যে ১০ জনকে ভর্তি করা হয়েছে। আটজন প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। এছাড়া গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *