দেরাদুনে দুর্বৃত্তদের গুলিতে ভারতের সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার ভি কে যোশী নিহত

দেরাদুনে দুর্বৃত্তদের গুলিতে ভারতের সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার ভি কে যোশী নিহত

দেরাদুনে দুর্বৃত্তদের গুলিতে ভারতের সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার ভি কে যোশী নিহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের দেরাদুনে সোমবার (৩০ মার্চ) সকালে হাঁটতে বের হয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন অবসরপ্রাপ্ত সেনা ব্রিগেডিয়ার ভি কে যোশী।

ঘটনাটি ঘটে জোহরি গ্রামের তুলা অ্যাপার্টমেন্টসের কাছে, যেখানে তিনি দুর্বৃত্তের ছোড়া একটি গুলিতে আহত হন। কর্মকর্তারা জানান, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দেরাদুনের এসএসপি প্রমেন্দ্র সিং দোবাল সংবাদ সংস্থা এএনআইকে জানান, “রাজপুর থানায় রোড রেজের জেরে গুলির ঘটনার খবর আসে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, আমিও সেখানে যাই। সেখানে দেখা যায়, গুলিবর্ষণের মধ্যে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার ভি কে যোশী আহত হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বিরোধে জড়িত দুই পক্ষের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, অন্যজন ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে, তবে তাকে শিগগিরই আটক করা হবে।”

তিনি আরও বলেন, “ঘটনার সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে জড়িত সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করেছে।”

পুলিশ জানিয়েছে, ঘটনাটি রোড রেজ থেকে সৃষ্টি হওয়া বিরোধের জেরে সংঘটিত হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *