ভারতের মুর্শিদাবাদে ক্যাম্পে কর্তব্যরত বিএসএফ জওয়ানের নিজের গুলিতে মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভারতের মুর্শিদাবাদে ক্যাম্পে কর্তব্যরত বিএসএফ জওয়ানের নিজের গুলিতে মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভারতের মুর্শিদাবাদে ক্যাম্পে কর্তব্যরত বিএসএফ জওয়ানের নিজের গুলিতে মৃত্যু, এলাকায় চাঞ্চল্য
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার মুরুটিয়া থানার অন্তর্গত রানীনগর বিএসএফ ক্যাম্পে কর্তব্যরত অবস্থায় এক জওয়ানের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

মৃত জওয়ানের নাম বৈভব আন্না মণ্ডল (৩৪)। তিনি মহারাষ্ট্রের জলগাঁও জেলার বাসিন্দা এবং বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর ১১ নম্বর ব্যাটালিয়নের সদস্য ছিলেন।

বিএসএফ সূত্রে জানা গেছে, শনিবার ক্যাম্পে সেন্ট্রির দায়িত্বে ছিলেন ওই জওয়ান। দায়িত্ব পালনকালে হঠাৎ করে নিজের কাছে থাকা সার্ভিস রাইফেল থেকে গলায় গুলি চালান তিনি। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।

তবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি ঘিরে সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।