সাজেকে পর্যটকের হারানো দামী মোবাইল উদ্ধার, সেনাবাহিনীর উদ্যোগে ফিরল মালিকের হাতে

সাজেকে পর্যটকের হারানো দামী মোবাইল উদ্ধার, সেনাবাহিনীর উদ্যোগে ফিরল মালিকের হাতে

সাজেকে পর্যটকের হারানো দামী মোবাইল উদ্ধার, সেনাবাহিনীর উদ্যোগে ফিরল মালিকের হাতে
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা রাঙামাটির পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালিতে ঘুরতে এসে হারিয়ে যাওয়া একটি দামী মোবাইল ফোন বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, গতকাল শনিবার (৪ এপ্রিল ২০২৬) সাজেক ভ্রমণে আসা এক পর্যটকের Samsung Galaxy S23 Ultra মোবাইল ফোনটি পথিমধ্যে হারিয়ে যায়। ফোনটির আনুমানিক বাজারমূল্য প্রায় এক লক্ষ টাকা। বিষয়টি জানার পর পর্যটক বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোনের সহায়তা কামনা করেন।

পরবর্তীতে বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে দ্রুত অনুসন্ধান চালিয়ে হারানো মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।

পরে আজ রবিবার (৫ এপ্রিল ২০২৬) আনুষ্ঠানিকভাবে ফোনটি মালিকের নিকট হস্তান্তর করা হয়।

ফোনটি ফিরে পেয়ে পর্যটক বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সেনাবাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপের ফলে তিনি তার মূল্যবান মোবাইলটি ফিরে পেয়েছেন, যা তার জন্য অত্যন্ত আনন্দের বিষয়।

স্থানীয়রা জানান, পর্যটন এলাকায় আগত দর্শনার্থীদের নিরাপত্তা ও সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনীর এমন উদ্যোগ আস্থা ও বিশ্বাস আরও দৃঢ় করছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রম পার্বত্য অঞ্চলে নিরাপদ পর্যটন পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed