অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি: কালীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ৩ লাখ টাকা জরিমানা

অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি: কালীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ৩ লাখ টাকা জরিমানা

অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি: কালীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ৩ লাখ টাকা জরিমানা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সরকারি নির্ধারিত মূল্য অমান্য করে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে গাজীপুরের কালীগঞ্জে একটি কারখানায় অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও জেলা প্রশাসন। অভিযানে অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে কালীগঞ্জ পৌরসভার ঘোনাপাড়া মূলগাঁও এলাকায় অবস্থিত বিএম এনার্জি বিডি লিমিটেড কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল।

জানা যায়, দুপুর থেকে বিকেল পর্যন্ত পরিচালিত অভিযানে দেখা যায়, সরকার নির্ধারিত পাইকারি মূল্য থাকার পরও প্রতিষ্ঠানটি অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করছে। এ অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড প্রদান করে।

অভিযান প্রসঙ্গে গাজীপুর আর্মি ক্যাম্পের মেজর অর্ণব দে আকাশ বলেন, এটি একটি ফলোআপ মোবাইল কোর্ট অভিযান। এর আগে জেলার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা পর্যায়ে একাধিক অভিযান চালানো হয়েছে। তারই ধারাবাহিকতায় এদিন একটি স্যাটেলাইট গ্যাস প্লান্টে অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, তদন্তে দেখা গেছে গ্রাহকদের সরবরাহকৃত চালানে সরকারি নির্ধারিত মূল্য উল্লেখ থাকলেও বাস্তবে মোবাইল ব্যাংকিং ও ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছিল। শুধু একটি প্রতিষ্ঠান নয়, এ ধরনের অনিয়মের অভিযোগ আরও কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

মেজর অর্ণব দে আকাশ বলেন, দেশের বড় শিল্পপ্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ সম্পদ হলেও তাদের আইন মেনে ব্যবসা পরিচালনা করা উচিত। কোনো ধরনের সিন্ডিকেট বা অনৈতিক কার্যক্রমের সঙ্গে জড়ানো হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাধারণ ভোক্তাদের উদ্দেশে তিনি বলেন, গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে বিইআরসি নির্ধারিত মূল্য সম্পর্কে সচেতন থাকতে হবে। কেউ অতিরিক্ত দাম দাবি করলে তা মেনে না নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর আহ্বান জানান তিনি।

সংশ্লিষ্টরা জানান, বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত করতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *