বাঘাইছড়িতে পাচারের উদ্দেশ্যে মজুদ পেট্রোল জব্দ, পালালো পাচারকারী চক্র

বাঘাইছড়িতে পাচারের উদ্দেশ্যে মজুদ পেট্রোল জব্দ, পালালো পাচারকারী চক্র

বাঘাইছড়িতে পাচারের উদ্দেশ্যে মজুদ পেট্রোল জব্দ, পালালো পাচারকারী চক্র
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পাচারের উদ্দেশ্যে মজুদ করে রাখা পেট্রোল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, বাঘাইছড়ি উপজেলার এমএমসি ব্রিক ফিল্ড সংলগ্ন এলাকায় একটি চক্র পাচারের উদ্দেশ্যে পেট্রোল মজুদ করছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মারিশ্যা বিজিবি ব্যাটালিয়ন (২৭ বিজিবি)। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চক্রের সদস্যরা ঘটনাস্থল থেকে পেট্রোল ভর্তি তিনটি প্লাস্টিকের জারিক্যান ফেলে পালিয়ে যায়।

পরে জারিক্যানগুলো থেকে মোট ৭৪ লিটার জ্বালানি পেট্রোল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৯ হাজার ২৫০ টাকা।

এ বিষয়ে মারিশ্যা জোনের অধিনায়ক লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ জানান, দুর্গম পার্বত্য এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। চোরাকারবারীরা নানা কৌশলে তাদের তৎপরতা বাড়ানোর চেষ্টা করলেও তা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং টহল জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

প্রসঙ্গত, সীমান্তবর্তী এলাকায় জ্বালানি পাচারসহ বিভিন্ন ধরনের চোরাচালান রোধে বিজিবির ধারাবাহিক অভিযানে উল্লেখযোগ্য সাফল্য আসছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।