শান্তি চুক্তি বাস্তবায়নে শিগগিরই সুখবর: পার্বত্য মন্ত্রী

শান্তি চুক্তি বাস্তবায়নে শিগগিরই সুখবর: পার্বত্য মন্ত্রী

শান্তি চুক্তি বাস্তবায়নে শিগগিরই সুখবর: পার্বত্য মন্ত্রী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৯৭ সালে সম্পাদিত পার্বত্য ( শান্তি) চুক্তি বাস্তবায়নে শিগগিরই ইতিবাচক খবর আসতে যাচ্ছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলে দীর্ঘমেয়াদী শান্তি নিশ্চিত করতে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে এবং খুব দ্রুতই এ বিষয়ে জাতির সামনে সুখবর তুলে ধরা হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় পাহাড়ের প্রতিটি জনগোষ্ঠীর স্বকীয় কৃষ্টি ও সংস্কৃতি সংরক্ষণে সরকার কাজ করে যাচ্ছে। পাহাড়ি-বাঙ্গালি ভেদাভেদ নয়, বরং সকল জনগোষ্ঠীকে সঙ্গে নিয়েই উন্নয়ন ও সম্প্রীতির পথে এগিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য। কোনো ধরনের বৈষম্য রাখা হবে না বলেও তিনি উল্লেখ করেন।

শান্তি চুক্তি বাস্তবায়নে শিগগিরই সুখবর: পার্বত্য মন্ত্রী

পাহাড়ের ঐতিহ্যবাহী নববর্ষ উদযাপন নিয়েও নতুন সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী। তিনি বলেন, এবার সম্মিলিতভাবে ‘বৈসাবি’ নাম ব্যবহার না করে পার্বত্য এলাকার বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিজস্ব ঐতিহ্য অনুযায়ী পৃথক নামে উৎসব উদযাপন করা হবে। এর মধ্যে বিজু, বৈসু, সাংগ্রাই, বিষু, চাংলান ও চাংক্রান উল্লেখযোগ্য।

মন্ত্রী ব্যাখ্যা করেন, ‘বৈসাবি’ নামটি মূলত তিনটি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করত। অন্য সম্প্রদায়ের সাংস্কৃতিক স্বাতন্ত্র্যকে সম্মান জানাতে এবার তাদের নিজস্ব নামেই উৎসব পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, আগামী ১২ এপ্রিল থেকে পার্বত্য অঞ্চলের প্রধান সামাজিক উৎসবগুলো শুরু হবে। কর্মসূচির অংশ হিসেবে ওইদিন সকালে র‍্যালির মাধ্যমে উৎসবের উদ্বোধন করা হবে এবং ঐতিহ্য অনুসারে রমনা পার্কের লেকে ফুল ভাসানোর মধ্য দিয়ে উৎসবের সূচনা ঘটবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed