খাগড়াছড়ির মাটিরাঙ্গায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে ওয়াসিম আকরাম (২৮) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ চন্দন কান্তি নাথ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ওয়াসিম আকরাম উপজেলার গোমতি ইউনিয়নের কালাপানি এলাকার মৃত শওকত পিসির ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৪ মে রাতে পারিবারিক কলহের জেরে নিজের স্ত্রী সাফিয়া আক্তার (২৫)-কে গলা টিপে হত্যা করেন ওয়াসিম। পরবর্তীতে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখানোর জন্য গলায় ফাঁস দিয়ে নাটক সাজানোর চেষ্টা করেন তিনি।

এ ঘটনায় নিহত সাফিয়ার বাবা মো. আব্দুল হাকিম বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ প্রায় ৯ বছর বিচারাধীন থাকার পর মামলার শুনানি শেষে আদালত এ রায় প্রদান করেন। বিচার চলাকালে মামলার ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

রায় ঘোষণার পর আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট করিমউল্লাহ জানান, তারা এ রায়ে সন্তুষ্ট নন এবং আসামির সঙ্গে পরামর্শ করে উচ্চ আদালতে আপিল করবেন।

প্রসঙ্গত, দীর্ঘদিন বিচারপ্রক্রিয়া শেষে এ রায় ভুক্তভোগী পরিবারের জন্য আংশিক স্বস্তি বয়ে আনলেও মামলার দ্রুত নিষ্পত্তির বিষয়ে জনমনে প্রশ্ন থেকেই যাচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।