ডুলাহাজারা সাফারি পার্কে নাগলিঙ্গমের চারা রোপণ, স্মারক বইয়ে স্বাক্ষর প্রধানমন্ত্রীর

ডুলাহাজারা সাফারি পার্কে নাগলিঙ্গমের চারা রোপণ, স্মারক বইয়ে স্বাক্ষর প্রধানমন্ত্রীর

ডুলাহাজারা সাফারি পার্কে নাগলিঙ্গমের চারা রোপণ, স্মারক বইয়ে স্বাক্ষর প্রধানমন্ত্রীর
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

শনিবার (১৩ জুন) দুপুরে সাফারি পার্কে পৌঁছে প্রধানমন্ত্রী পার্কের মূল ফটকের সামনে একটি নাগলিঙ্গম গাছের চারা রোপণ করেন। পরে তিনি সাফারি পার্কের স্মারক বইয়ে স্বাক্ষর করেন। একই সঙ্গে স্মারক বইয়ে স্বাক্ষর করেন ডা. জুবাইদা রহমানও।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন বিভাগের কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ডুলাহাজারা সাফারি পার্কে নাগলিঙ্গমের চারা রোপণ, স্মারক বইয়ে স্বাক্ষর প্রধানমন্ত্রীর

এর আগে সকালে এক দিনের সফরে কক্সবাজারে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। কক্সবাজার বিমানবন্দর থেকে তিনি নিজেই গাড়ি চালিয়ে সদর উপজেলার পিএমখালী এলাকায় পাতলী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনস্থলে যান। গাড়ির সামনের আসনে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

গাড়িতে আরও ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী হাসিনা আহমেদ। পাতলী খালের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী পুনরায় নিজেই গাড়ি চালিয়ে ডুলাহাজারা সাফারি পার্কে পৌঁছান।

প্রধানমন্ত্রীর যাত্রাপথজুড়ে হাজার হাজার সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সড়কের দুই পাশে অবস্থান নেন। তারা ফুল ছিটিয়ে, হাত নেড়ে এবং শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান।

ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী পরবর্তী কর্মসূচিতে যোগ দিতে সেখান থেকে রওনা হন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *