চুয়াডাঙ্গায় বিজিবির হাতে আড়াই কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে তল্লাশি চালিয়ে আড়াই কোটি টাকা মূল্যের ১০টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।
সোমবার সকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
আটক স্বর্ণের ওজন এক কেজি ১৬৬ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য দুই কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ১৬০ টাকা। আটক ব্যক্তির নাম আলমগীর খান (৫৫)। তিনি দর্শনা মোবারকপাড়ার মৃত বাদল খানের ছেলে।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটলিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন এলাকায় অবস্থান নেয় বিজিবি। এ সময় আলমগীর ওই এলাকা দিয়ে ভারতের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।