চট্টগ্রামে ৬২ লাখ টাকার বিদেশি সিগারেট-শুঁটকি জব্দ, আটক ১৬

চট্টগ্রামে ৬২ লাখ টাকার বিদেশি সিগারেট-শুঁটকি জব্দ, আটক ১৬

চট্টগ্রামে ৬২ লাখ টাকার বিদেশি সিগারেট-শুঁটকি জব্দ, আটক ১৬
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা প্রায় ৬২ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও শুঁটকি জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচার কাজে ব্যবহৃত দুটি কার্গো বোটসহ ১৬ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে ১১টার দিকে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) সুমন আল মুকিত বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শুল্ক-কর ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট কর্ণফুলি থানাধীন ব্রিজঘাট সংলগ্ন এলাকা দিয়ে নদীপথে চট্টগ্রামে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে সোমবার (১৩ এপ্রিল) বিকেল ৩টার দিকে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

তিনি আরও জানান, অভিযান চলাকালে সন্দেহজনক দুটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৬২ লাখ টাকা মূল্যের ৩ লাখ শলাকা বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট, ২ হাজার ৬০০ কেজি শুঁটকি এবং পাচার কাজে ব্যবহৃত বোট জব্দ করা হয়। একই সঙ্গে ১৬ জন পাচারকারীকে আটক করা হয়।

পরে জব্দকৃত আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের এ কর্মকর্তা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *