কুড়িগ্রাম সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

কুড়িগ্রাম সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

কুড়িগ্রাম সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কুড়িগ্রামের না‌গেশ্বরী উপজেলার নারায়ণপুর সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার (১৩ এপ্রিল) রা‌তে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তা‌দের হস্তান্তর করা হয়। কুড়িগ্রাম বি‌জি‌বি ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

ফেরত বাংলাদেশি দুই যুবক হলেন- নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের অষ্টাশির চরের ডুমুরদহ গ্রামের সোলেমান সরকার (৩৪) ও ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বলদিয়া কুমারটারী গ্রামের সোহাগ মিয়া (২৩)।

বিজিবি জানায়, রবিবার (১২ এপ্রিল) কুড়িগ্রামের নাগেশ্বরী বি‌জি‌বি চৌদ্দঘুড়ি বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে দুই বাংলাদেশি নাগরিক দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ‘ভুলক্রমে’ ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন। পরে তাদের আটক করে বিএসএফ। খবর পেয়ে তাদের পরিবারের সদস্যরা চৌদ্দঘুড়ি বিওপিকে জানান।

বিজিবি আরও জানায়, বাংলাদেশি দুই যুবক‌কে আটকের ঘটনায় বিএসএফের সঙ্গে যোগা‌যোগ ক‌রে পতাকা বৈঠকের আহ্বান করা হয়। সোমবার সন্ধ্যার দি‌কে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৩১/৭-এস সংলগ্ন শূন্য লাইনে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক বসে। ওই বৈঠক শেষে রাত ৮টার দি‌কে পরিবারের সদস্যদের উপস্থিতিতে আটক বাংলাদেশি দুই যুবক‌কে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

কুড়িগ্রাম বি‌জি‌বি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক বলেন, ‘ফেরত দুই যুবক‌কে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে।’

নাগেশ্বরী থানার ওসি অর্পণ কুমার দাস বলেন, ‘ওই দুই যুবকের বিরুদ্ধে কো‌নও মামলা হয়নি। বিজিবির উপস্থিতিতে তা‌দের‌কে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হ‌য়ে‌ছে।’

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।