নানিয়ারচরের বুড়িঘাটে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা, সহায়ক সামগ্রী বিতরণ

নানিয়ারচরের বুড়িঘাটে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা, সহায়ক সামগ্রী বিতরণ

নানিয়ারচরের বুড়িঘাটে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা, সহায়ক সামগ্রী বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙ্গামাটি পার্বত্য জেলার নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের বুড়িঘাট আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী-২০২৬ ব্যাচের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর জোনের বুড়িঘাট আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মোঃ সামিউল ইসলাম সিয়াম।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে মনোযোগ সহকারে পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের দেশের উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে নিজেকে প্রস্তুত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং তাদের সফলতা কামনায় শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানের একপর্যায়ে নানিয়ারচর জোনের পক্ষ থেকে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা সহায়ক বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়, যা শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও প্রেরণা জোগায়।

উল্লেখ্য, দুর্গম পার্বত্য অঞ্চলে শিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের সহায়তায় এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *