কক্সবাজারে সাড়ে ৬ লাখ শিশুকে হাম-রুবেলা টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ

কক্সবাজারে সাড়ে ৬ লাখ শিশুকে হাম-রুবেলা টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ

কক্সবাজারে সাড়ে ৬ লাখ শিশুকে হাম-রুবেলা টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজার জেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী স্থানীয় ও রোহিঙ্গা মিলে মোট ৬ লাখ ৫৩ হাজার ৮৫০ জন শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আজ রোববার দুপুরে জেলা ইপিআই সেন্টার সম্মেলন কক্ষে আয়োজিত এক সাংবাদিক অবহিতকরণ সভায় এই তথ্য জানানো হয়।

জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. মহিউদ্দিন মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে সভায় জানানো হয়, আগামীকাল সোমবার থেকে ১০ মে পর্যন্ত ১১ কর্মদিবসে জেলার ৯টি উপজেলার ১ হাজার ৭৮২টি কেন্দ্রে স্থানীয় শিশুদের টিকাদান চলবে। স্থানীয় পর্যায়ে টিকা পাবে ৩ লাখ ৫৮ হাজার ৯৪২ জন শিশু। অন্যদিকে ২৬ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত ৮ কর্মদিবসে ১ লাখ ৭৮ হাজার ২৮ জন রোহিঙ্গা শিশুকে এই কর্মসূচির আওতায় আনা হবে।

সভায় স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ইতোমধ্যে ক্যাম্পেইন সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এর আগে ৫ এপ্রিল প্রথম পর্যায়ে রামু ও মহেশখালী উপজেলায় ১ লাখ ১৬ হাজার ৮৮০ জন শিশুকে এই টিকা প্রদান করা হয়েছে। সব মিলিয়ে জেলায় বিশাল এই সংখ্যক শিশুকে হাম ও রুবেলা থেকে সুরক্ষা দিতে কাজ করছে জেলা স্বাস্থ্য বিভাগ।

অবহিতকরণ সভায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল এবং ডা. মঈদুল হাসানসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *