ভোলায় ট্রলার থেকে ৪ হাজার ৪০০ লিটার পেট্রোল জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
ভোলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে ৪ হাজার ৪০০ লিটার পেট্রোল জব্দ করেছে কোস্টগার্ড।
গতকাল সোমবার (২০ এপ্রিল) রাতে দৌলতখান উপজেলার চৌকিঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ অভিযান চালানো হয়।
এসময় একটি ট্রলারে তল্লাশি চালিয়ে ৪ হাজার ৪০০ লিটার চোরাই পেট্রোল জব্দ করে কোস্টগার্ড। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লাখ ৯৪ হাজার টাকা।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। তবে ট্রলারে থাকা কাউকেই আটক করা যায়নি। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারা। জব্দকৃত তেলের বিষয়ে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।