ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে এবং ইরানি বন্দরগুলোতে অবরোধ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (২২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ইরান সরকার মারাত্মকভাবে ভেঙে পড়েছে, যা তার কাছে অপ্রত্যাশিত ছিল না।

তিনি আরও জানান, পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের অনুরোধে ইরানের ওপর হামলা স্থগিত রাখার আবেদন করা হয়েছে, যাতে দেশটির নেতারা ও প্রতিনিধিরা একটি ঐক্যবদ্ধ প্রস্তাব নিয়ে আসতে পারেন।

এ প্রেক্ষিতে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে ইরানের বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখার নির্দেশ দেয়া হয়েছে এবং অন্য সব দিক থেকে প্রস্তুত ও সক্ষম থাকতে বলা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, ইরানের পক্ষ থেকে প্রস্তাব জমা দেয়া এবং আলোচনা কোনো সিদ্ধান্তে না পৌঁছানো পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *