বিক্ষোভে উত্তাল ভারতের মণিপুর, পুলিশের সাথে সংঘর্ষে আহত ৩০

বিক্ষোভে উত্তাল ভারতের মণিপুর, পুলিশের সাথে সংঘর্ষে আহত ৩০

বিক্ষোভে উত্তাল ভারতের মণিপুর, পুলিশের সাথে সংঘর্ষে আহত ৩০
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ভারতের মণিপুর রাজ্য। স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় সরকারের জবাবদিহিতার দাবিতে রাজধানী ইম্ফলের রাস্তায় নামে বাসিন্দারা। এসময়, পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন।

স্থানীয় সময় শনিবার দুপুর ১টার দিকে ভারতের মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফলে একটি বড় বিক্ষোভ কর্মসূচি শুরু করে ‘কো-অর্ডিনেটিং কমিটি অন মণিপুর ইন্টেগ্রিটি কোকোমি’। মিছিলটি একযোগে ৮টি আলাদা স্থান থেকে শুরু হয়।

আয়োজকদের লক্ষ্য ছিল, শহরের কেন্দ্র দিয়ে এগিয়ে গিয়ে মুখ্যমন্ত্রী এন. বীরেন সিংয়ের সরকারি বাসভবনে স্মারকলিপি দেয়া।

বিক্ষোভকারীদের মূল দাবি ছিল সাম্প্রতিক সহিংসতা, বাস্তুচ্যুতদের পুনর্বাসন, মাদক-সন্ত্রাসবাদ অভিযোগ এবং নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত। এছাড়া কুকি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে ‘সাসপেনশন অব অপারেশন’ চুক্তি বাতিলের দাবিও জানানো হয়।

কোকোমি অভিযোগ করে, একাধিকবার স্মারকলিপি দিলেও সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।

মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পৌঁছালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কেন্দ্রীয় ইম্ফলের ওভারব্রিজ এলাকায় পুলিশ বিক্ষোভকারীদের সরে যাওয়ার নির্দেশ দেয়। তবে সরে না যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে।

একপর্যায়ে সহিংসতা ছড়িয়ে পড়ে ঐতিহ্যবাহী বাজার ইমা কেইথেল এবং আলু গলি এলাকায়ও। এসময় কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে নিরাপত্তা বাহিনী।

রাজ্য সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী গোবিন্দাস কনথৌজাম জানান, সরকার আলোচনার জন্য একাধিকবার কোকোমিকে আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু তারা অংশ নেয়নি। তিনি বলেন, বিক্ষোভ শান্তিপূর্ণ হবে, আশা করা হলেও বিভিন্ন জায়গায় উত্তেজনা তৈরি হয়।

২০২৩ সালের মে থেকে মণিপুরে মেইতেই ও কুকি সম্প্রদায়ের সংঘর্ষে এখন পর্যন্ত প্রায় ২৬০ জন নিহত এবং ৬০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। দীর্ঘ অস্থিরতার প্রেক্ষাপটেই নতুন এই বিক্ষোভ রাজনৈতিক উত্তেজনাকে আবারও সামনে নিয়ে এসেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed