কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আইওএমের গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আইওএমের গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আইওএমের গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) একটি গাড়ির ধাক্কায় আবু ওয়াইদা (৪) নামে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-১৩ এর ই/০১ ব্লকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

নিহত আবু ওয়াইদা ক্যাম্প-১৩ এর জি/০৪ ব্লকের মো. আব্দুল্লাহর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, আইওএম এর একটি গাড়ি ক্যাম্পের ভেতর দিয়ে যাওয়ার সময় শিশুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ রোহিঙ্গারা দ্রুত ঘটনাস্থলে জড়ো হয়ে আইওএমের গাড়িটি ভাঙচুর করে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং ক্যাম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানান, রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে গাড়ির ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানতে পারি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরপরই গাড়ির চালক পালিয়ে যায়। এ ব্যাপারে ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।