সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ক্রিস্টাল মেথ আইসসহ ৬ কোটি টাকার মাদক জব্দ

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ক্রিস্টাল মেথ আইসসহ ৬ কোটি টাকার মাদক জব্দ

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ক্রিস্টাল মেথ আইসসহ ৬ কোটি টাকার মাদক জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সাতক্ষীরা সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ক্রিস্টাল মেথ আইসসহ প্রায় ছয় কোটি টাকার মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বিজিবি।

শুক্রবার (১ মে) বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ কাকডাঙ্গা, মাদরা, বৈকারী ও কালিয়ানী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান চালানো হয়।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শাদমান সাকিব জানান, বৈকারী বিওপির একটি আভিযানিক দল সীমান্ত পিলার ৭/৫৬ এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কালিয়ানী পূর্ব পাড়া নামক স্থানে অভিযান চালিয়ে হতে ২ কোটি ৯৪ লাখ মূল্যের ভারতীয় ক্রিস্টাল মেথ আইস আটক করে।

আলাদা অভিযানে কালিয়ানী বিওপির একটি আভিযানিক দল সীমান্ত পিলার ৭/৬৫ এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কালিয়ানী নীলকুঠির নামক স্থান হতে ২ কোটি ২৬ লাখ টাকা মূল্যের ভারতীয় ক্রিস্টাল মেথ আইস আটক করে।

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ক্রিস্টাল মেথ আইসসহ ৬ কোটি টাকার মাদক জব্দ

অপরদিকে, কাকডাঙ্গা বিওপির আলাদা দুইটি দল সীমান্ত পিলার হতে ১০০ ও ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কেড়াগাছি ও গেড়াখালী নামক স্থান হতে ৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও শাড়ি এবং মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল ওই এলাকার সীমান্ত পিলার হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন উত্তর ভাদিয়ালী নামক স্থান হতে ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।

বিজিবি জানায়, এভাবে ভারতীয় দ্রব্যসামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবির এমন জনস্বার্থমূলক অভিযানের প্রশংসা করেছেন স্থানীয়রা। তারা এ ধরনের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ জানিয়েছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *