অরুণাচল-আসাম সীমান্ত বিরোধ মেটাতে যৌথ জরিপ শুরু

অরুণাচল-আসাম সীমান্ত বিরোধ মেটাতে যৌথ জরিপ শুরু

অরুণাচল-আসাম সীমান্ত বিরোধ মেটাতে যৌথ জরিপ শুরু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের অরুণাচল প্রদেশ ও আসাম রাজ্যের দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিরসনে যৌথ জরিপ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ইতোমধ্যে একাধিক সেক্টরে মাঠপর্যায়ের কাজও শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রাথমিকভাবে পূর্ব সিয়াং ও লোয়ার সিয়াং জেলায় এ কার্যক্রম শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে লোয়ার দিবাং ভ্যালি জেলাতেও জরিপ পরিচালনার পরিকল্পনা রয়েছে।

পূর্ব সিয়াং-ধেমাজি সেক্টরে প্রথম দিনেই জরিপকারী দল সীমান্ত চিহ্নিতকরণের জন্য ১৯টি পিলার স্থাপনের স্থান নির্ধারণ করেছে। ওয়ান–জাম্পানি এলাকা থেকে কাজ শুরু হয়ে তা ধাপে ধাপে ডেপি গ্রাম পর্যন্ত অগ্রসর হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তারা জানান, পুরো প্রক্রিয়াটি নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট সীমারেখা নির্ধারণে সার্ভে অব ইন্ডিয়ার সহায়তায় জিওস্পেশাল প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এ কাজে দুই রাজ্যের কর্মকর্তাদের পাশাপাশি জেলা প্রশাসন, পুলিশ, বন বিভাগ এবং স্থানীয় প্রতিনিধিদের সমন্বয়ে যৌথ দল কাজ করছে।

কর্তৃপক্ষ জানায়, ধাপে ধাপে এ জরিপ কার্যক্রম পরিচালিত হবে। লোয়ার সিয়াং-ধেমাজি সেক্টরে প্রায় ৫৬ দশমিক ৫৭ কিলোমিটার জুড়ে তিনটি অংশ চিহ্নিত করা হয়েছে, অন্যদিকে লোয়ার দিবাং ভ্যালি-তিনসুকিয়া সেক্টরে প্রায় ৫৮ দশমিক ২৩ কিলোমিটার এলাকায় দুটি অংশে জরিপ চালানো হবে।

উল্লেখ্য, ২০২২ সালের ১৫ জুলাই স্বাক্ষরিত নামসাই ঘোষণা এবং ২০২৩ সালের এপ্রিলে দুই রাজ্যের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) ধারাবাহিকতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। যার লক্ষ্য হলো শান্তিপূর্ণ ও স্থায়ীভাবে সীমান্ত বিরোধের সমাধান করা।

প্রসঙ্গত, দীর্ঘদিনের এই সীমান্ত বিরোধ সমাধানে যৌথ জরিপ কার্যক্রমকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *