মণিপুরে জাতিগত সংঘাতের বর্ষপূর্বে বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
ভারতের মণিপুর রাজ্যের ফেরজাওল জেলায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। বুধবার (১ মে) ভারতীয় সেনাবাহিনীর আসাম রাইফেলস ও ফেরজাওল পুলিশের যৌথ অভিযানে এ উদ্ধার কার্যক্রম পরিচালিত হয়।
কর্মকর্তারা জানান, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ন্গামপানুং ও ফুলপুই গ্রামের মধ্যবর্তী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও যুদ্ধসামগ্রী জব্দ করা হয়।
উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে—৭টি দেশীয়ভাবে তৈরি একনলা বন্দুক, ১টি পিস্তল, একটি .৩০৩ রাইফেল (ম্যাগাজিনসহ), ২টি পমপি লঞ্চার, ৩২টি পমপি বোমা, একটি মোটোরোলা যোগাযোগ সেট চার্জারসহ এবং ৫১টি মর্টার শেল।
অভিযানের সময় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
নিরাপত্তা বাহিনী জানিয়েছে, এসব অস্ত্র ও বিস্ফোরক জাতীয় মহাসড়ক-৩৭ এবং আশপাশের এলাকায় অস্থিরতা সৃষ্টির জন্য ব্যবহার করা হতে পারত বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, মণিপুরে চলমান জাতিগত সহিংসতার বর্ষপূর্তি উপলক্ষে পরিস্থিতি আরও স্পর্শকাতর হওয়ায় নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
পরে উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক তদন্তের জন্য ফেরজাওল পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।