ঘুষের দায়ে চীনের সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড

ঘুষের দায়ে চীনের সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড

ঘুষের দায়ে চীনের সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ঘুষ ও দুর্নীতির দায়ে চীনের সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে এবং লি শাংফুকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। বৃহস্পতিবার চীনের সামরিক আদালত সাবেক ওই দুই মন্ত্রীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন।

চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতায় থাকাকালীন ঘুষ গ্রহণ ও দুর্নীতির অভিযোগে সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে এবং লি শাংফুকে সর্বোচ্চ সাজা দিয়েছেন সামরিক আদালত। তবে উভয়ের ক্ষেত্রে এই দণ্ড কার্যকর দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে।

দেশটির সামরিক আদালত পৃথক রায়ে এই দণ্ড ঘোষণা করেছে। দণ্ডপ্রাপ্ত ওয়েই ফেংহে এবং লি শাংফু—উভয়ই চীনের প্রভাবশালী কেন্দ্রীয় সামরিক কমিশনের সাবেক সদস্য এবং সাবেক স্টেট কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আদালতের রায় অনুযায়ী, ওয়েই ফেংহেকে ঘুষ গ্রহণের অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। অন্যদিকে, লি শাংফুর বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও ঘুষ প্রদান—উভয় অভিযোগেরই প্রমাণ মিলেছে।

দেশটির সাবেক এই দুই মন্ত্রীর মৃত্যুদণ্ডের পাশাপাশি আজীবনের জন্য সব ধরনের রাজনৈতিক অধিকার বাতিল করা হয়েছে। সেই সঙ্গে তাদের ব্যক্তিগত সকল সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, দুই বছরের স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার পর আইন অনুযায়ী তাদের এই সাজা যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত হবে। এরপর তারা আর কোনও সাজা মওকুফ বা কারামুক্তির সুযোগ পাবেন না।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *