বান্দরবানের লামায় পাহাড় কেটে ইটভাটা পরিচালনা, ২ লাখ টাকা জরিমানা

বান্দরবানের লামায় পাহাড় কেটে ইটভাটা পরিচালনা, ২ লাখ টাকা জরিমানা

বান্দরবানের লামায় পাহাড় কেটে ইটভাটা পরিচালনা, ২ লাখ টাকা জরিমানা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের লামা উপজেলায় পরিবেশ আইন অমান্য করে অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। গতকাল শনিবার (৯ মে) বিকেলে উপজেলার সরই ইউনিয়নের হাসনাভিটা এলাকায় অবস্থিত ‘আরএমবি ইটভাটায়’ এই অভিযান পরিচালনা করা হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সরই ইউনিয়নের হাসনাভিটা এলাকায় পরিবেশগত ছাড়পত্র ও কোনো প্রকার সরকারি অনুমোদন ছাড়াই বন উজাড় এবং পাহাড়ের মাটি ব্যবহার করে ইট পোড়ানো হচ্ছিল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ইটভাটা মালিক জমির উদ্দিনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন জানান, পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো অবৈধ ইটভাটা পরিচালনা করতে দেওয়া হবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *