রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংক্রামক ব্যাধির বিস্তার, রূপ নিচ্ছে জাতীয় সংকটে

রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংক্রামক ব্যাধির বিস্তার, রূপ নিচ্ছে জাতীয় সংকটে

রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংক্রামক ব্যাধির বিস্তার, রূপ নিচ্ছে জাতীয় সংকটে
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংক্রামক ব্যাধির বিস্তার, অপুষ্টি এবং অপর্যাপ্ত স্বাস্থ্যসেবার কারণে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে। স্বেচ্ছাসেবী সংগঠন ‘ডাক্তার মোস্তফা-হাজেরা ফাউন্ডেশন’ এমন দাবি করে বলছে, এটি এখন কেবল শরণার্থী সংকট নয়; বরং ধীরে ধীরে আঞ্চলিক ও জাতীয় সংকটে রূপ নিচ্ছে।

রোববার (১০ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব আশঙ্কার কথা জানান ডাক্তার মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের নেতারা।

তারা বলেন, ক্যাম্পে দীর্ঘমেয়াদি বেকারত্ব ও শিক্ষার অভাব থেকে তৈরি হওয়া হতাশা রোহিঙ্গাদের মাদকাসক্তি, সাইবার অপরাধ ও উগ্রবাদের মতো পথে ঠেলে দিচ্ছে। সঠিক সময়ে কার্যকর পদক্ষেপ না নিলে এটি জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ব সম্প্রদায় ও সরকারকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা।

ডা. মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কে এম গোলাম কিব্রীয়া জানান, মে মাসে তিন দিনের এক জরুরি চিকিৎসাসেবা কর্মসূচির মাধ্যমে ক্যাম্পের ১৪০০ এর বেশি রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করেছে এই ফাউন্ডেশন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।